ইসলামাদের রাস্তায় অচলাবস্থার সৃষ্টি করে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নের দাবি জানানো বন্দুকধারীকে গ্রেফতার করেছেন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা। সূত্র জানায়, পেটে ও পায়ে গুলি করার পর তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে তার এই নাটকীয় ঘটনায় ইসলামাবাদের ব্যস্ততম এলাকায় পাঁচ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় ইসলামাবাদের কেন্দ্রস্থল জিন্নাহ এভিনিউ এলাকার পাশে ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে একটি গাড়ি থামালে এ অচলাবস্থার সূচনা ঘটে।
