ভারতের পার্লামেন্ট নির্বাচনের আগে ফের বিতর্কে জড়াল কংগ্রেস। মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর চার বিমানকে ভারতীয় বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। শুক্রবার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল ন্যাশনাল সিকিউরিটি আর্কাইভ (এনএসএ)-এর এক রিপোর্টে। তথ্য স্বাধীনতা আইনের আওতায় সিআইএর কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়ে এই রিপোর্ট দিয়েছে এই সংস্থা।
উড়িষ্যার চরবেতিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিমান ঘাঁটিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ৪০০ পাতার ওই রিপোর্ট বলছে, তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং ভারতের রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণ ১৯৬৩ সালে ৩ জুন এক বৈঠকে এই বিষয়ে আলোচনা করেন। সবুজ সংকেত দেন তত্কালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু।
