বাইপাইলে চাঁদাবাজির প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক অবরোধ

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৩
ঢাকা বাইপাইলে পুলিশের চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে বগুড়া পরিবহন শ্রমিকরা শনিবার সকাল থেকে মহাসড়ক অবরোধ করে রাখে। বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এই অবরোধের কারণে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার হলে যান চলাচল স্বাভাবিক হয় । বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, আশুলিয়ার বাইপাইলে কর্মরত পুলিশ সার্জেন্টরা বগুড়া থেকে ঢাকা রুটে চলাচলকারী প্রতিটি বাস আটকিয়ে চালকদের পুলিশ বক্সে নিয়ে যাচ্ছে। এরপর তাদের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নিচ্ছে।