আয়ারল্যান্ডে গত ম্যাচে ওয়ানডে অভিষেক হয় আবু জায়েদ রাহীর। অভিষেকটা খুব বেশি সুখকর ছিল না। ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো উইকেটের দেখা পাননি।
তবে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে এসে চমক দেখালেন এই পেসার। পাঁচ পাঁচটি উইকেট নেন তিনি। বল করেছেন ৯ ওভার। রান দিয়েছেন ৫৮।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যান্ডি বালবির্নিকে আউট করে ওয়ানডেতে নিজের প্রথম উইকেটটি পান রাহী। এই ব্যাটসম্যানকে মুশফিকুর রহীমের ক্যাচ বানান।
এরপর উইলিয়াম পোর্টারফিল্ডকে ফিরিয়ে দিয়ে ১৭৪ রানের জুটি ভাঙেন আবু জায়েদ রাহী। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৯৪ রানে বিদায় নেন।
এরপর কেভিন ও’ব্রায়েন রাহীকে ছক্কায় উড়ানোর চেষ্টা করতে গিয়ে সাজঘরে ফিরে যান। এর মাধ্যমে রাহী পান নিজের তৃতীয় উইকেট।
সেঞ্চুরি করা পল স্টার্লিংকেও ফিরিয়ে দেন বাংলাদেশি এই পেসার। সীমানায় লিটন দাসের হাতে ধরা পড়েন। গ্যারি উইলসনকে সাজঘরের পথ দেখিয়ে নিজের পঞ্চম উইকেট পান রাহী।
বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে দেশের বাইরে ৫ উইকেট পেলেন এই পেসার। এর আগে দেশের বাইরে ৫ উইকেট নিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক ও জিয়াউর রহমান।
ইত্তেফাক/জেডএইচ
