প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, আজও বাংলা প্রথমপত্রের ‘আবার আসিব ফিরে’ থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো।
গতকালের পর আজ শেষ অংশ
৩৩.সাদা ছেড়া পালে কে ডিঙা বায়?
ক.মাঝি খ.নাবিক গ. জেলে ঘ.কিশোর
৩৪.আবার আসিব ফিরে’ কবিতায় রাঙা মেঘ বলে কোন সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে?
ক.রাতেরখ.সকালের গ.সন্ধ্যার ঘ.গোধুলির
৩৫.আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে’ এখানে ইহাদের বলতে কবি কী বুঝিয়েছেন?
ক.বাংলার পাখি ও হাঁসকে খ.বাংলার কাক ও শালিককে
গ.বাংলার প্রকৃতি ও সংস্কৃতিকে ঘ.বাংলার শিমুল ও কিশোরকে
৩৬.‘আবার আসিবে ফিরে’ কবিতাটির বক্তব্য হিসেবে নিচের কোনটি চিহ্নিত করা যায়?
ক.বাংলার মানুষের মহত্ত্ব খ.বাংলার প্রাকৃতির সৌন্দর্য
গ.বাংলার সন্ধ্যার মাধুর্য ঘ.বাংলার ঐতিহ্যের সমৃদ্ধি
৩৭.আবার আসিব ফিরে’ কবিতায় কবির যে বৈশিষ্ট্য আমাদের দৃষ্টি কাড়ে-
i. জীবন ও প্রকৃতির প্রতি মমত্ব
ii. স্বদেশের প্রতি অগাধ ভালোবাসা
iii. বিশুদ্ধ জীবনবোধ ও দার্শনিকতা
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
৩৮.কবি জীবনানন্দ দাশ তার কবিতার তুচ্ছ অনুষঙ্গ ব্যবহার করেছেন-
i. বাংলার আবহমান প্রকৃতি বোঝাতে
ii. বাংলার অবহেলিত প্রকৃতি তুলে ধরতে
iii. বাংলার দৈনন্দিন জীবনাচার তুলে ধরতে
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও iiগ i ও iii ঘ i, ii ও iii
৩৯. ভোরের কাক হয়ে কবি কীসের সাথে মিশে যাবেন?
ক.ধবল বকের সারির সাথে
খ.জলাঙ্গীর ঢেউয়ের গ.কুয়াশার ঘ.অন্ধাকারে
৪০.‘আবার আসিব ফিরে’ কবিতার বিয়ষবস্তুর সাথে নিচের কোন বিষয়টি সম্পর্কযুক্ত?
ক.মৃত্যুর পর কবি প্রকৃতির সাথে সম্পর্ক রাখবেন না
খ.মৃত্যুর পর কবি পৃথিবীকে ভুলে যাবেন
গ.মৃত্যুর পর কবি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন
ঘ.মৃত্যুর পর বাংলাদেশের প্রকৃতি থেকে কবি আলাদা থাকবেন
৪১. তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পাড়ে রয়ে যাব- চরণের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার ভাবগত সম্পর্ক-
i. বাংলার প্রতি আবেগ ii. বাংলার প্রতি প্রেম iii. বাংলার প্রতি আবেদন
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
৪২.শঙ্খচিল, খইয়ের ধান, কার্তিক মাস প্রভুতি প্রতীকগুলো যা প্রকাশ করতে কবিতায় ব্যবহূত হয়েছে-
i. প্রকৃতি ii. নিসর্গ iii. বাংলার ঐতিহ্য
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
কবিতাংশটি পড়ে প্রশ্নগুলো উত্তর দাও:
গোধুলি লগনে জগদীশে স্মরণে বিদায় লইব জনমের তরে লুকাইব আমি সন্ধ্যার আঁধারে বাংলা মায়ের কোলে”
৪৩.উদ্দীপকে আবার আফিব ফিরে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক.স্বদেশচেতনা খ.মৃত্যুচেতনা
গ.প্রকৃতিচেতনা ঘ.ধর্মচেতনা
৪৪.উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি ফুটে উঠেছে নিচের কোন চরণে?
i. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
ii. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে
iii. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
৪৫.‘আবার আসিব ফিরে’ কবিতায় কোনটিকে জলাঙ্গী বলা হয়েছে?
ক.নদী খ. খেত গ.মাঠ ঘ.সবুজ ডাঙা
৪৬.‘আবার আসিব ফিরে’ কবিতার মূল বিষয়বস্তু কী?
ক.দেশপ্রেম খ.প্রকৃতির রূপবৈচিত্র
গ.বাংলার গ্রামীণ জীবন
ঘ.বাংলার জীববৈচিত্র্য
৪৭.‘আবার আসিব ফিরে’ কবিতাটির মাধ্যমে নিচের কোন বিষয়টি উপস্থাপিত হয়েছে?
ক.প্রকৃতির প্রতি মানুষের আকর্ষণ খ.প্রকৃতি ও মানুষের স্বতন্ত্র রূপ
গ.প্রকৃতি ও মানুষের আন্তঃসম্পর্ক
ঘ.প্রকৃতি ও মানুষের ভালোবাসা
৪৮.নবান্ন উত্সবের বৈশিষ্ট্য-
i. ঘরে নতুন ধান তোলা
ii. নতুন ধানের ভাত খাওয়া
iii. নতুন ধানের তৈরি পিঠা খাওয়া
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
৪৯.জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে এম.এ পাস করেন?
ক.১৯২১ খ্রিস্টাব্দে খ.১৯২২ খ্রিস্টাব্দে
গ.১৯২৩ খ্রিস্টাব্দে ঘ.১৯২৪ খ্রিস্টাব্দে
৫০.জীবনানন্দ দাশ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক.১৯৫৪ খ্রিস্টাব্দে খ.১৯৬৪ খ্রিস্টাব্দে
গ.১৯৭৪ খ্রিস্টাব্দে ঘ.১৯৮৪ খ্রিস্টাব্দে
উত্তরমালা:
৩২.গ, ৩৩.ঘ, ৩৪.ঘ, ৩৫.গ, ৩৬.খ, ৩৭.গ, ৩৮.গ, ৩৯.গ, ৪০.গ, ৪১.গ, ৪২.ঘ, ৪৩.ক, ৪৪.গ, ৪৫.ক, ৪৬.ক, ৪৭.গ, ৪৮.ঘ, ৪৯.ক, ৫০.ক
