এল সালভাদরের উল্টর-পূর্বাঞ্চলে রোববার এক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। তাদের বহন করা একটি ট্রাক গিরিখাতে পড়ে গেলে এ মর্মান্ত্রিক দুর্ঘটনা ঘটে।— খবর এএফপি’র। সান সালভাদরের প্রায় ১৭৮ কিলোমিটার উত্তর-পশ্চিম কাকাওপেড়ায় এক পুলিশ মুখপাত্র জানান, চালক মোড় ঘোরার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ৫০ ফুট নীচে পড়ে যায়। পুলিশ জানায়, ট্রাকটি কাকাওপেড়ার একটি বাজারের কাছে মালামাল নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
