পেন্টাগনে যুক্তরাষ্ট্র-চীন নিরাপত্তা বৈঠক

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:৫১
পেন্টাগনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের সাথে চীনা নিরাপত্তা প্রধানের আলোচনা হয়েছে। প্রথমদিনের বৈঠকে যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনা সাইবার হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়।— খবর ডন সংবাদপত্রের। চীনের প্রতিরক্ষা প্রধান জেনারেল চেং ওয়াংকুয়ান চাক হেগেলের সাথে সিরিজ বৈঠকের জন্য এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এক দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে লড়াইয়ের পর পেন্টাগন এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এশিয়াকে এবং চীনের সাথে সম্পর্ককে। গত জুনে সিংগাপুরে এক সম্মেলনে হেগেল বলেছিলেন মানবাধিকার, সিরিয়া ও আঞ্চলিক নানা প্রশ্নে চীনের সাথে যুক্তরাষ্ট্রের মতভেদ আছে। এব্যাপারে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ধারাবাহিক আলোচনা চালিয়ে যেতে হবে। বৈঠকে জলদস্যু দমনে যুক্তরাষ্ট্র ও চীন একসাথে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে এবং আগামী বছর প্রশান্ত মহাসাগরে যৌথ নৌ-মহড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে সম্মতি দিয়েছে চীন।