আঠার বছর পর স্বামীর সন্ধানে থানায়

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:৫১
এক বছর কিংবা দুই বছর নয়, দীর্ঘ আঠার বছর পর স্বামীর সন্ধানে থানায় সাধারণ ডায়েরি করলেন স্ত্রী। ভারতের গুজরাটে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি’র। গুজরাটের বলসাদ থানার এএসআই বাবুলাল রামকৃষ্ণ গতকাল সোমবার জানান, মনজু জনকসিং পারমার নামের এক মহিলা গত সপ্তাহে স্বামী জনকসিং পারমারের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (এএফআইআর) করেছেন। ১৯৯৫ সালের জানুয়ারিতে অর্থাত্ আঠার বছর আগে তার স্বামী হারিয়ে যায়। এত দেরিতে কেন স্বামীর খোঁজ করছেন? পুলিশের এমন এক প্রশ্নের জবাবে মনজু জানান, গ্রামের লোকজন এবং আত্মীয়-স্বজন তাকে থানায় আসতে নিষেধ করেছিল। তিনি জানান, তাদের আইনজীবী জমি বিক্রির কাজ সহজ করতে বাবার হারিয়ে যাওয়ার বিষয়ে থানায় ডায়েরি করতে বলেছেন।