ডুবে যাওয়া অস্ট্রেলিয়া অভিমুখী নৌযান থেকে ১০৬ যাত্রী উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৩, ২০:৫১
অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি নৌযান থেকে মঙ্গলবার একশ’ ছয়জন যাত্রীকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। নৌযানের যাত্রীরা আশ্রয় লাভের জন্য অস্ট্রেলিয়া যাবার চেষ্টা করেছিল বলে জানা যায়। দমকল কর্মীরা জানান, উদ্ধারকৃতদের মধ্যে মাত্র দু’জন সামান্য আঘাত পেয়েছে। অস্ট্রেলিয়ার নৌ নিরাপত্তা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল যে, আনুমানিক ১শ’ ৫ জন যাত্রী নিয়ে একটি নৌযান সাগরে বিপদাপন্ন অবস্থায় রয়েছে।