চালকবিহীন গণপরিবহন
চালকবিহীন গণপরিবহন শুরু করার উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। এ জন্য একটি গাড়ির নমুনাও তৈরি করা হয়েছে। গাড়িটির নাম দেয়া হয়েছে নাভিয়া। নির্মাতারা জানিয়েছেন, এ রকম একটি গাড়িতে টাচস্ক্রিন ডিসপ্লে থাকবে, যাতে বিভিন্ন রুট প্রদর্শিত হবে। যাত্রীরা গাড়িতে ওঠার পর টাচস্ক্রিনের সাহায্যে গন্তব্যস্থল নির্ধারণ করতে পারবেন। —রয়টার্স
সমর প্রাঙ্গণে সুরের মূর্ছনা
আফগানিস্তানে যুদ্ধের ডামাডোলের মধ্যেই সমপ্রতি একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। যেখানে ছেলেদের পাশাপাশি ছিল নারী সংগীতশিল্পীদের সরব উপস্থিতি। ১০ হাজার দর্শকের উপস্থিতিতে এই অনুষ্ঠানে চমক ছিল ১২ বছরের এক কিশোরীর গান। ১২ বছর আগে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছিল সব ধরনের সংগীত। এমনকি জনসমক্ষে কোন অনুষ্ঠান আয়োজনে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ছিল। —ডয়েচে ভেলে
মহাকাশেও ত্রিমাত্রিক প্রিন্টার
মহাকাশে ত্রিমাত্রিক প্রিন্টার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। নাসা আগামী জুনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ত্রিমাত্রিক প্রিন্টার পাঠানোর পরিকল্পনা করেছে। —সিএনএন
আলজেরিয়ায় বর্জ্যের স্তূপ
আলজেরিয়ার আনাচে-কানাচে বর্জ্যের স্তূপ। এ ব্যাপারে পরিবেশবাদীরা সোচ্চার হয়ে উঠেছেন। রাজধানী টিরানার এক প্রান্তে, বন্দরনগরী ডুরেস কিংবা দেশের উত্তরে, স্কোদ্রায়ু সবখানেই দেখা যায় আবর্জনার স্তূপ। শুধু গৃহস্থালীর বর্জ্যই নয়, পৌর প্রতিষ্ঠানগুলো থেকেও ময়লা ফেলা হয় যত্রতত্র। —ডয়েচে ভেলে
