নিজের নতুন চলচ্চিত্রের ক্যাম্পেইনে পাবনা’র রূপকথা সিনেমা হল আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে ঝটিকা সফরে অংশ নিলেন হালের ক্রেজ জুটি অনন্ত-বর্ষা। হলের কর্ণধার সোহানী হোসেনসহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। হেলিকপ্টারযোগে গত ২১ আগস্ট দুপুর ১২ টায় পাবনা পৌঁছে অনুষ্ঠানে অংশ নিয়ে আবার বিকালেই ঢাকায় ফেরেন তারা। উল্লেখ্য, এবারের ঈদে রিলিজ হয়েছে অনন্ত জলিল পরিচালিত ‘নিঃস্বার্থ ভালবাসা’ চলচ্চিত্রটি। ছবির ক্যাম্পেইন হিসাবে আগামী মাসে আরো কয়েকটি জেলায় যাবার পরিকল্পনা নিয়েছেন তারা।
