বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ঘোষিত তিনটি জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। বরিশালের জনসভা একদিন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর এবং রংপুর ও রাজশাহীতে জনসভার তারিখ পরিবর্তন করে যথাক্রমে ১৫ ও ১৬ সেপ্টেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত সোমবার সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটটি জনসভার তারিখ ঘোষণা করেন। নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আটটি জনসভা করবে ১৮ দল।
৮ সেপ্টেম্বর নরসিংদীতে, ১৫ সেপ্টেম্বর রংপুরে, রাজশাহীতে ১৬ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর খুলনায়, ২৯ সেপ্টেম্বর বরিশাল, ৫ অক্টোবর সিলেটে এবং ঈদুল আজহার পর চট্টগ্রাম ও ঢাকায় জনসভা করবে ১৮ দল।
