চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন সাবেক এমপি ও সাবেক রাষ্ট্রদূত নূরুল আলম চৌধুরী। সমপ্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নূরুল আলম চৌধুরীর নাম ঘোষণা করেন। আগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রেসিডিয়াম মেম্বার করায় জেলার সভাপতির পদটি শূন্য হয়ে পড়ে। এতে সিনিয়র সহ-সভাপতি নূরুল আলম চৌধুরী সভাপতির দায়িত্ব লাভ করেন। নূরুল আলম চৌধুরী ১৯৭৩ ও ১৯৮৬ সালে দু’দফায় সংসদ সদস্য নির্বাচিত হন ফটিকছড়ি নির্বাচনী এলাকা থেকে। বর্তমান সরকারের মেয়াদে তাকে ওমানের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয় ২০১০ সালে। চলতি সালের জুন মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র নূরুল আলম চৌধুরী ১৯৭৩ সালে প্রথম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন।
