প্রিয় নবম শ্রেণির বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথমপত্রের ‘নিম গাছ’ গল্পটি থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। প্রশ্নগুলোর ধারা অনুসারে প্রস্তুতি গ্রহণ করবে।
০১.বনফুলের প্রকৃত নাম কী?
ক.কালাচাঁদ মুখোপাধ্যায়
খ.বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ.কানাই চাঁদ মুখোপাধ্যায়
ঘ.মলাই চাঁদ মুখোপাধ্যায়
০২.বনফুল কত সালের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক.১৮৯০ সালের ১৯ শে মার্চ
খ.১৮৯১ সালের ১৯ শে এপ্রিল
গ.১৮৯৯ সালের ১৯ শে জুন
ঘ.১৮৯৯ সালের ১৯ শে জুলাই
০৩.বনফুলের কোন বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস
করেন?
ক.পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়
খ.পূর্ণিয়ার ইংরেজি উচ্চ বিদ্যালয়
গ.পূর্ণিয়ার সাহেবেগঞ্জ স্কুল এন্ড কলেজ
ঘ.সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয়
০৪.বনফুলের পিতার নাম কি?
ক.বিমলচাদ মুখোপাধ্যায়
খ.নিত্যানন্দ মুখোপাধ্যায়
গ.সত্যনারায়ণ মুখোপাধ্যায়
ঘ.দিব্যেন্দু মুখোপাধ্যায়
০৫.কীসের মাধ্যমে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ?
ক.রবিবারের চিঠি খ.কল্লোল
গ.শনিবারের চিঠি ঘ.সংবাদ প্রভাকর
০৬.কত সালে বনফুলের সাহিত্য অঙ্গনে প্রবেশ?
ক.১৯১৬ খ.১৯১৮ গ.১৯২০ ঘ.১৯২৭
০৭.বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
ক.বাস্তবজীবন ও জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র উপদান
খ.কাল্পনিক উপাদান গ.পরাবাস্তববাদ
ঘ.প্রাণীবিষয়ক
০৮.নিমগাছের পাতা শিলে পিষছে বলতে কী বোঝায়?
ক.গৃহিণীর উপরগৃহস্বামীর স্বেচ্ছাচারিতা
খ.চুলকানিতে লাগাবে
গ.পাতা শক্ত বলে ঘ.রান্নার কৌশল
০৯.নিমগাছের পাতা কী কাজে লাগে?
ক. খোস দাদহাজা চুলকানিতে
খ.মুখের রুচি ফিরিয়ে আনতে
গ.আমাশয় ভালো করতে
ঘ.যক্ষ্মা রোগে
১০.নিমগাছের উপকারী রূপ বর্ণনায় লেখক আসলে কী
প্রকাশ করেছেন?
ক.গৃহিনীর গুণ খ.গৃহকর্তার গুণ
গ. ছেলেমেয়েদের গুণ ঘ.সংসারে বৃদ্ধদের গুণ
১১.বিকল্প ব্যবস্থা হিসেবে নিমের পাতা আরও কীভাবে
খায়?
ক.আলু সহযোগে খ. বেগুন সহযোগে
গ.পটল সহযোগে ঘ.মাছ সহযোগে
১২.বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হয় কেন?
ক.নিমগাছের গুণাগুণ জানে বলে
খ.নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
গ.পাতা, ডাল, বা ছালের জন্য অন্যের বাড়িতে খোজ
করতে হয় না
ঘ.পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
১৩. নিমগাছ কাটে না কিন্তু যত্নও করে না বলতে লেখক
কী বুঝাতে চেয়েছেন?
ক.গৃহিণীকে বিদায় করে না কিন্তু প্রাপ্যটুকুও দেয় না
খ.যত্ন না নিলেও নিমগাছ বেড়ে ওঠে
গ.যত্ন না নিলেও নিমগাছ ঠিকই উপকার করে
ঘ.পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
১৪.‘নতুন লোক’ বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন?
ক.গৃহিনীর মনে মুক্তির ভাবনার উদয়
খ.সংসারে নতুন অতিথি
গ.অপরিচিত লোক
ঘ.আগন্তুক
১৫.নিমগাছটা লোকটার সাথে যেতে পারল না কেন?
ক.বাড়ির মালিকের অনুমতি নেই
খ.শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত
গ.হাঁটতে পারে না
ঘ. লোকটা নিতে চায় না
উত্তরমালা:১. খ, ২.ঘ, ৩.ক, ৪.গ, ৫.গ, ৬.খ. ৭.ক, ৮.ক, ৯.ক, ১০.ক, ১১.খ, ১২.ক, ১৩.ক, ১৪.ক, ১৫.খ,
