সমঝোতা না হলে ওয়ান ইলেভেন (!)

আপডেট : ২৫ আগস্ট ২০১৩, ২১:২৮
হাঁটতে হবে গণতন্ত্রের পথে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অনন্য বৈশিষ্ট্য হল মুখে এক আর কাজে আর এক। গণতন্ত্রের পথে হাঁটতে গিয়েও এর ব্যতিক্রম হচ্ছে না। বর্তমান সরকার মুখে নিজেকে নির্বাচিত বা গণতান্ত্রিক সরকার বললেও কাজে তার বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না অনেক ক্ষেত্রেই। বিরোধীদল যা কিছু বলুক না কেন তাতে সরকারি দল কর্ণপাত করে না। সরকারি দলকে তাদের এই আচরণ ত্যাগ করতে হবে। বলতে হবে গণতন্ত্রের কথা আবার চলতেও হবে গণতন্ত্রের পথে। আর কিছু দিন পরেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু নির্বাচন কোন্ পদ্ধতিতে হবে সেটাই এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে সকল মহলকে আলোচনায় বসতে হবে। নতুবা দেশে ওয়ান ইলেভেন-এর মত পরিস্থিতি সৃষ্টি হতে সময় লাগবে না। মো. সাইদুর রহমান এমএস ইন একোয়াকালচার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ০০০০ সমঝোতা না হলে সংঘাত অনিবার্য বাংলাদেশের সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন দিক থেকে উত্তেজনা বেড়েই চলছে। দেশের রাজনৈতিক ময়দান আজ দু’দুলের তীর্যক বাক্যবানে একদিকে যেমন জর্জরিত, অন্যদিকে আবার মাঝেমধ্যেই চলে রাজপথে সহিংসতা। কেউ কাউকে কোন ধরনের ছাড় দিতে রাজি নয়। প্রতিদিন খবরের পাতায় কতই না এ ধরনের খবর বের হচ্ছে। সরকারি দলের মন্ত্রী-এমপিসহ অন্যরা পোশাকে এক ধরনের সেপটিপিন লাগিয়ে যেন আরামে বসে থাকতে চান। দেশের ভাল তাদের কাছে গৌন হয়ে যায়। তাহলে জনগণ কোথায় গিয়ে নিস্তার পাবে? জনগণের কথা শোনার কি কেউ নেই? দেশের বড় দু’দলের দলবাজি আর রাজনীতি নিয়ে দেশের মানুষ আজ অতিষ্ঠ। বর্তমানে নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দল যেন দুই মেরুতে অবস্থান করছে। সরকারি দল বলছে, সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় আনা হবে না। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপিসহ তাদের শরীকরা বলছে, তত্ত্বাবধায়ক ছাড়া দেশে আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে ন। তাই এ বিষয়ে সংলাপ বা আলোচনার মাধ্যমে কোন ধরনের সমঝোতা না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে সংঘাত দেখা দেবে। এর ফলে পুনরায় ওয়ান ইলেভেন-এর মতো কোন পরিস্থিতি দেশে নেমে আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এজন্য গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে সব মহলকে দায়িত্বশীল ও সহনশীলতার পরিচয় দিয়ে দেশকে এই সংঘাতময় পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করতে হবে। এ এস সাগর এমএস ইন ফিশারিজ ম্যানেজমেন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ০০০০ অসমঝোতা জন্ম দিতে পারে আরেকটি ওয়ান ইলেভেনের দেশের চলমান রাজনীতি নিয়ে আজ সারা দেশ সংঙ্কিত। সাংবিধানিক সংকট ও রাজনৈতিক সংকট এ দুটির জন্য তাই উত্কণ্ঠা ক্রমে বেড়েই চলছে। বিগত কয়েক মাসে দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের আবার নিয়ে যেতে পারে সংঘাতের দিকে। সরকারি দল প্রথম থেকে বলে আসছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এক চুলও নড়বেন না অপর দিকে বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না বলে আসছে। দেশের স্বার্থ বিবেচনায় না নিয়ে সরকার ও বিরোধী দল যে কঠোর অবস্থান নিয়েছে সংঘাতই প্রমাণ করে তা ২০০৬ সালের মত ওয়ান ইলেভেনের দিকে ঠেলে দিচ্ছে। তাই দেশের গণতন্ত্র রক্ষা ও সহিংসতা এড়াতে সমঝোতাই একমাত্র উপায় বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যথায় অবিসম্ভাবি সহিংসতার যা জন্ম দিবে আরেকটি ওয়ান ইলেভেনের। মো. ইউসুফ আলী লেভেল-২, সেমিস্টার-২ মাত্স্য বিজ্ঞান অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ০০০০ সমঝোতাই অবসান ঘটাতে পারে ১/১১ এর পুনরাবৃত্তি একটি দেশের উন্নতিতে রাজনৈতিক স্থিতি-শীলতার কোন বিকল্প নেই। সেখানে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে তা দেশে যে কোন সময় সৃষ্টি হতে পারে সহিংসতা। আর প্রধানমন্ত্রীর সংবিধান থেকে এক পাও না নড়ার আর বিরোধী দলীয় নেত্রীর চুল উড়ে যাওয়া থিওরির মত যার যার অবস্থান হার্ডলাইনে থাকে তাহলে দেশের সেই সহিংসতা আরো ভয়াল রূপ নিয়ে পুনরাবৃত্তি করতে পারে সেই ১/১১ অবস্থার। তাই দেশের কথা চিন্তা করে গণতন্ত্র রক্ষার স্বার্থে সরকারের তথা বিরোধী দলের উচিত হবে সমঝোতার মাধ্যমে দেশকে রাজনৈতিক সহিংসতার হাত থেকে রক্ষা করার মাধ্যমে ১/১১-এর পুনরাবৃত্তির অবসান ঘটাতে। মো. আজিজুল হক লেভেল-২, সেমিস্টার-২ মাত্স্যবিজ্ঞান অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

এ সম্পর্কিত আরও পড়ুন