রাজবাড়ী সদর হাসপাতালের দুই চিকিত্সককে মারধর এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক ডা. মো. গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী হাসপাতালের আরএমও ডা. এসএমএ হান্নান, ডা. এএফএম শফিউদ্দিন আহম্মেদ পাতা প্রমুখ। বক্তারা দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
