অধ্যয়-২ (অর্থায়নের উত্স)
প্রশ্ন-২ঃ নবম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর শফিক আর লেখাপড়া করতে পারে নি। পরবর্তী সময়ে কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উত্সাহিত হন। আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।
ক। অর্থ আদান-প্রদানের চেয়ে দ্রুততম সরল প্রক্রিয়া
কোনটি? ১
খ। কোনটি এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্যে সংগৃহিত তহবিল হিসাবে গণ্য হয়? ব্যাখ্যা কর। ২
গ। শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? বর্ণনা করো। ৩
ঘ। শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী ভূমিকা পালন করতে
পারে? আলোচনা করো। ৪
২ নং প্রশ্নের উত্তর
ক। অর্থ আদান-প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদি অর্থায়ন।
খ। মেয়াদের ভিত্তিতে তিন ধরনের অর্থসংস্থান হতে পারে। যথা: স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি। এক থেকে পাঁচ বছর মেয়াদের জন্যে সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি তহবিল হিসেবে গণ্য হয়। এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায়ের চলমান দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটায়। এ তহবিলের খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম হয়।
গ। মধ্যমেয়াদি অর্থসংস্থানের বিভিন্ন উেসর মধ্যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান অন্যতম।
শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বিসিক। এ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশেষ বিশেষ খাতের উন্নয়নের স্বার্থে নিয়োজিত থাকে। শফিক চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উত্সাহিত হয়। তখন তার আর্থিক সমস্যা দূর করার জন্যে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বিসিক এগিয়ে আসে। কারণ এ প্রতিষ্ঠান ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের ব্যবসায়ে অপেক্ষাকৃত সুবিধাজনক শর্তে মেয়াদি ঋণ দিয়ে থাকে। সুতরাং বলা যায়, শফিক আর্থিক সমস্যা নিরসনে সরকারি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা নিয়েছিল।
ঘ। মধ্যমেয়াদি অর্থায়নের অন্যতম একটি উত্স হলো বেসরকারি প্রতিষ্ঠান। নবম শ্রেণীতে উত্তীর্ণ শফিক কোথাও চাকরি না পেয়ে চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করতে উত্সাহিত হয়। আর্থিক সমস্যা নিরসনে সে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা নেয়। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক, মাইডাস, গ্রামীণ ব্যাংক উল্লেখযোগ্য। শফিকের মতো যুবসমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠান থেকে শফিক আর্থিক সহায়তা ছাড়াও পরামর্শ, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিকরণ প্রভৃতি ব্যাপারে সহায়তা নিতে পারে। এভাবেই বিভিন্ন ধরনের সহায়তা দানের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান যুবসমাজকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করে।
পরিশেষে বলা যায়, বেসরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে মধ্যমেয়াদি ঋণ প্রদান ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমেও সহায়তা দান করে।
প্রশ্ন-৩ঃ হৈমন্তি উত্তরার জসিম উদ্দিন রোডে একটি ফুলের দোকান প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূর করলেরন। তিনি স্বল্প পুঁজি দ্বারা ব্যবসায় শুরু করে নিজস্ব মেধা ও সৃজনশীলতার মাধ্যমে ব্যবসায়টির সফলতা নিশ্চিত করলেন। ব্যবসায়টিকে আধুনিকায়নের জন্যে তার বাড়তি অর্থের প্রয়োজন হলে তিনি বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যাংকে জমানো নিজস্ব টাকা ব্যবসায়ের কাজে লাগালেন।
ক। তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি? ১
খ। বহিঃস্থ তহবিলের শ্রেণিবিভাগ দেখাও। ২
গ। হৈমন্তি অর্থসংস্থানের উত্স নির্বাচনে কোন দিকগুলো বিবেচনা করেছে? বর্ণনা করো। ৩
ঘ। হৈমন্তির ব্যবসায়ে নিজস্ব তহবিলের ব্যবহার কতটা যৌক্তিক বলে তুমি মনে করো? ৪
ুউত্তর :ক। তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।
খ। বাইরের যে সকল উত্স থেকে তহবিল সংগ্রহ করা হয় তাই বহিঃস্থ তহবিল। বহিঃস্থ তহবিলের উত্স তিনটি
যথা: ১. স্বল্পমেয়াদি ২. মধ্যমেয়াদি এবং ৩. দীর্ঘমেয়াদি।
গ ও ঘ এর উত্তর আগামীকাল
