প্রিয় নবম শ্রেণির বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথমপত্রের ‘নিম গাছ’ গল্পটি থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। প্রশ্নগুলোর ধারা অনুসারে প্রস্তুতি গ্রহণ করবে।
গত সোমবারের পর
১৬.নতুন লোক মুগ্ধদৃষ্টিতে চেয়ে থেকে চলে গেল যে কারনে-
i. কিছু করার ছিল না
ii. নিমগাছের মালিকের তাড়া খেয়েছে
iii. কাজ আছে
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭-১৮নং প্রশ্নের উত্তর দাও:
আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্যে বনায়ন বৃদ্ধি করা উচিত। বৃক্ষ আমাদের নানাবিধ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যবহূত হয়ে থাকে। বৃকষ আমাদরে পাকাফল, জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র তৈরির সুতা ইত্যাদি দিয়ে থাকে এমনকি বৃক্ষ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা করে।
১৭.উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের পঠিত কোন রচনাকে চিহ্নিত করে?
ক.ফুলের বিবাহ খ .লাইব্রেরি গ.সুভা ঘ.নিমগাছ
১৮.উদ্দীপক ও নিমগাছ’ আলোচনায় আমরা যা দেখতে পাই-
i. বৃক্ষ দরকার নেই
ii. বৃক্ষের উপকারিতা
iii. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২০-২১নং প্রশ্নের উত্তর দাও:
রহিমা দশ বছর হলো জলিলের সংসার করছে। সংসারের সবার কথা তাকে ভাবতে হয়। কিন্তু তার কথা কেউ ভাবে না। রহিমা মাঝে মাঝে বাড়ি থেকে চলে যেতে চাইলেও পারে না।
১৯.উদ্দীপকের রহিমার সাথে নিমগাছ’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
ক. নিপুণা লক্ষ্মী বউ খ.কবিরাজ গ.কবি ঘ.গৃহকর্তা
২০.উদ্দীপক ও নিমগাছ’ গল্পে গৃহিনীর প্রতি যে আচরণ আমরা প্রত্যক্ষ করি-
i. অবহেলা ii. স্নেহ iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক i খ ii গ i ও ii ঘ i, ii ও iii
২১.উদ্দীপকের রহিমা ও নিমগাছ’ গল্পের নিপুণা বউটির বাড়ি ছেড়ে চলে যেতে ইচ্ছা করে কেন?
ক.অত্যাচারে অতিষ্ঠ হয়ে খ.অত্যাধিক ভালোবাসায়
গ.অনেক কাজ করতে হয় ঘ.দারিদ্রে কশাঘাতে পিষ্ট হয়ে
২২.বনফুল সাহিত্য অঙ্গনে প্যারডির সঙ্গে আর কী ধরনের সাহিত্য রচনা করে বাংলা সাহিত্য প্রবেশ করেন?
ক.কবিতা খ.ব্যঙ্গ-কবিতা গ.উপন্যাস ঘ.গল্প
২৩.নিমগাছ’ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক.বনফুলের গল্প খ.বিন্দুবিসর্গ
গ.দূরবীন ঘ.অদৃশ্যলোক
২৪.‘অদৃশ্যলোক’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত?
ক.১৯৪৭ খ.১৯৪৮ গ.১৯৪৯ ঘ.১৯৫০
২৫.‘নিমগাছ’ বনফুল রচিত কোন ধরনের গল্প?
ক.ব্যঞ্জনাধনী খ.প্রতীকী
গ.আখ্যানমূলক ঘ.প্রেমমূলক
২৬.‘শান দিয়ে বাধা নো” বলতে কী বোঝায়?
ক.ইট-সিমেন্টে বাঁধানো খ.বাঁশের বেড়া দিয়ে বাধানো
গ.পাথর দিয়ে বাঁধানো ঘ.টাইলস দিয়ে বাঁধানো
২৭.‘নিমগাছ’ গল্পে কবি বলতে কী বোঝানো হয়েছে?
ক.যিনি কবিতা লিখেন খ. সৌন্দর্যের পূজারি
গ.গাছটির উপকারী ঘ.মুক্তির দূত
২৮.কবি কে নিমগাছের ভালো লাগলো কেন?
ক.ভালো কবিতা লেখার জন্য
খ.নিমগাছের প্রশংসা করার জন্য
গ.গাছের যত্ন নেওয়ার জন্য ঘ.কবিতা শোনানোর জন্য
২৯.নিমগাছ’ গল্পের ম্যাজিক-বাক্য শেষ লাইন। কারণ শেষ লাইনটিতে রয়েছে-
ক.নিমগাছের উপকারিতার কথাখ.নামকরণের সার্থকতা
গ.কবির প্রশংসা ঘ.সীমাহীন কথার আখ্যান
উত্তরমালা:১৬.ক, ১৭.ঘ, ১৮.খ, ১৯.ক, ২০.ক, ২১.ক, ২২.খ, ২৩.ঘ, ২৪.ক, ২৫.খ, ২৬.ক, ২৭.খ, ২৮.খ, ২৯.ঘ,
