গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের আরটি-এন১০ই মডেলের ১৫০এমবিপিএস ওয়্যারলেস রাউটার। এতে রয়েছে ১টি আরজে-৪৫ ওয়্যান পোর্ট এবং ৪টি আরজে-৪৫ ল্যান পোর্ট, যা ৮০২.১১ বি/জি/এন স্ট্যান্ডার্ড সমর্থন করে। ‘আসুস ইকো-ওয়াই-ফাই সিপিইউ’ প্রযুক্তি থাকায় এটি বিদ্যুত্ সাশ্রয় করে। সবদিক থেকে সিগন্যাল গ্রহণের জন্য রয়েছে ৫ ডেসিবল আইসোট্রপিক অ্যান্টেনা। রয়েছে ডব্লিউইপি, ডব্লিউপিএ২, ফায়ারওয়াল, লগিং, ফিল্টারিং, এনক্রিপশন প্রভৃতি। এর মূল্য ২,১০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১।
