লন্ডন প্রবাসী লেখক, গবেষক ও অভিনেত্রী লিসা গাজী তার দীর্ঘদিনের ভাবনার প্রতিফলন মঞ্চায়ন করতে যাচ্ছেন। তিনদিনব্যাপী দুটি ভেন্যুতে এর মঞ্চায়ন হবে। ২৯ ও ৩০ আগস্ট মুক্তিযুদ্ধ জাদুঘরে এবং ১ সেপ্টেম্বর ধানমন্ডির ইএমকে সেন্টারে। লিসা মূলত তার ৩ বন্ধুকে নিয়ে গড়ে তোলা ‘কমলা কালেক্টিভ নামের একটি ভিন্নধারার সাংস্কৃতিক সংগঠনের ব্যানারেই এই উদ্যোগ গ্রহণ করেছেন। লিসা’র মতে, ‘আমার দীর্ঘদিন ধরে বাংলাদেশের বীরাঙ্গনাদের নিয়ে ভাবনার প্রতিফলন এই মঞ্চ নাটক।
