বিশ্বব্যাপী মানুষের সাথে মানুষের যোগাযোগ স্থাপনের অন্যতম যুগান্তকারী এক মাধ্যম হিসেবে আজ থেকে ১০ বছর আগে যাত্রা শুরু করে স্কাইপ। এরপর থেকে এর ব্যবহারকারী ক্রমান্বয়ে বাড়ছেই। এর ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ৭০ কোটিরও বেশি। সাম্প্রতিক এক তথ্যে দেখা যায়, প্রতিদিন ২০০ কোটি মিনিট ভিডিও কল সম্পন্ন হয় কেবল স্কাইপ ব্যবহার করেই। এর জনপ্রিয়তার কারণেই ২০১১ সালে ৮০৫ কোটি ডলারে একে কিনে নেয় মাইক্রোসফট। ২০০৩ সালের এই দিনে স্কাইপের প্রথম পাবলিক সংস্করণটি উন্মুক্ত করা হয় ইন্টারনেটে। সেই হিসেবে সফল দশটি বছর অতিক্রম করল এই চ্যাটিং প্ল্যাটফর্মটি।
