আজকের অনুষ্ঠান

আপডেট : ২৮ আগস্ট ২০১৩, ২২:১৫
বৃহস্পতিবার বঙ্গবন্ধু পরিষদ: জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিকাল ৫টায় আলোচনা সভা। মুজিব সেনা ঐক্য লীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টায় আলোচনা। গণফোরাম: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ: ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সন্ধ্যা ৬টায় পরিষদের তিনদিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন। শুদ্ধ সঙ্গীত প্রসারগোষ্ঠী: বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ম তলার পাঠচক্রের কক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এমসিজে ফিল্ম ক্লাব: তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মারক বক্তৃতা সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে।