ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকালকে গত বুধবার রাতে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধি ভারত-নেপাল সীমান্ত থেকে ইয়াসিন ভাটকালের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।— খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, ইয়াসিন বর্তমানে বিহার পুলিশের জিম্মায় রয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন সংস্থা ইয়াসিনকে গ্রেফতার করেছে তা প্রকাশ করতে রাজি হননি তিনি। ৩০ বছর বয়সী ইয়াসিন ভাটকাল ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। আইএম নেতা আখতারসহ যাকে গ্রেফতার করল ভারতের গোয়েন্দা সংস্থা।
