ওস্তাদ মোমতাজ আলী স্মরণে আলোচনা সভা

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৮
উপমহাদেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ চৌধুরী এবং বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত সচিব ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ। মোমতাজ আলী খানের উপর আলোচনা করবেন মোমতাজ আলী খানের কন্যা ও লোকগীতি শিল্পী রূপু খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লোকাঙ্গনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল।-প্রেস বিজ্ঞপ্তি