মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ আগস্ট ২০১৩, ২২:৩৮
মুজিবুর রহমান দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী পাঁচানী গ্রামের ইঞ্জিনিয়ার মুজিবুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চরমাহমুদ্দী নীলকুঠি কমপ্লেক্সে মিলাদ-মাহফিল ও দুঃস্থ অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হবে। মাহাতাব চৌধুরী রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাহাতাব চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল ১১টায় মরহুমের কবর জিয়ারত, বাদ আছর সাহেব বাজার বড় মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাবে আলোচনাসভার আয়োজন করা হয়েছে।