আইফোনে অদল-বদল অফার

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ১৯:৩৩
চলতি মাসের ১০ তারিখেই বাজারে আসার কথা নতুন আইফোনের। নতুন এই আইফোন কেনার জন্য দিন গুণছেন অনেকেই। তবে বর্তমান আইফোন ব্যবহারকারীদের জন্য এক সুখবরই নিয়ে এল অ্যাপল। পুরোনো আইফোনের বদলে নতুন আইফোন কিংবা অর্থ ফেরতের সুযোগ তৈরি করে দিয়েছে তারা। গত শুক্রবার থেকে এই নতুন অফার ঘোষণা করেছে এই টেক জায়ান্ট। এর আগে অ্যামাজন, বেস্টবাই বা ভেরিজনের মতো প্রতিষ্ঠান থেকে পুরোনো আইফোন বদলে অর্থ ফেরতের সুযোগ চালু থাকলেও অ্যাপল এই প্রথমবারের মতো এই অফার ঘোষণা করেছে। এই অফারে ১৬ জিবি স্টোরেজের আইফোন৫ বদলে ৩৩৬ ডলার, ১৬ জিবি আইফোন ৪এস বদলে ২২১ ডলার, ১৬ জিবি আইফোন৪ বদলে ১৫১ ডলার এবং ১৬ জিবি আইফোন ৩জিএস বদলে পাওয়া যাবে ৫২ ডলার। অবশ্য এই অর্থ ব্যয় করতে হবে অন্য কোনো অ্যাপল পণ্য কিনতেই। নতুন আইফোন যারা কিনবেন বলে মনস্থ করে রেখেছেন, তাদের জন্য সুখবরই বটে!