অধ্যায়-বর্তনী ও চলবিদ্যুত্
গতকালের পর
১৬। পর্যাবৃত্ত প্রবাহের —
(i) উত্স জেনারেটর বা ডায়নামো
(ii) উত্পাদন ব্যয়বহুল
(iii) দিক পরিবর্তন দেশভেদে বিভিন্ন হয়।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৭। বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?
ক) ৪০ খ) ৫০ গ) ৬০ ঘ) ৫৫
১৮। ওমের সূত্রের গাণিতিক প্রকাশ নিচের কোনটি?
ক) I = খ) V =
গ) R = ঘ) I = VR
নিচের চিত্রটি দেখে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:
চিত্র: - ক চিত্র-খ
১৯। চিত্র ক দ্বারা দেখানো হয়েছে—
(i) সমপ্রবাহ
(ii) সময়ের সাথে প্রবাহ অপরিবর্তিত রয়েছে
(iii) প্রবাহ সময়ের উপর নির্ভরশীল নয়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii
২০। কোনটি গৃহে ব্যবহার উপযোগী?
ক) চিত্র ‘ক’ (খ) চিত্র ‘খ’
(গ) চিত্র ‘ক’ ও ‘খ’ (ঘ) কোনটিই নয়
২১। বর্তণীতে তড়িত্ যন্ত্র ও উপকরণসমূহ সংযোগের উপর নির্ভর করে কয় ভাগে ভাগ করা হয়?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
২২। অনুক্রম বা শ্রেণি সংযোগ বর্তণীতে—
(i) বর্তণীর সকল অংশে একই পরিমাণ তড়িত্ প্রবাহিত হয়।
(ii) বর্তণীর বিভিন্ন অংশে তড়িত্ বিভব ভিন্ন হতে পারে।
(iii) তড়িত্ উপকরণ বা তড়িত্যন্ত্রগুলি একটি শেষ প্রান্তের সাথে অন্যটির প্রথম প্রান্ত পর্যায়ক্রমিকভাবে যুক্ত করা হয়।
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। সমান্তরাল বর্তণীতে—
(i) প্রত্যেকটি তড়িত্ উপকরণের মধ্যদিয়ে ভিন্ন ভিন্ন তড়িত্প্রবাহ চলে।
(ii) দুটি সাধারণ বিন্দুর মধ্যে একই বিদ্যুত্ বিভব থাকে।
(iii) যুক্ত একাধিক বাল্বের মধ্যে একটি নষ্ট হয়ে গেলেও অন্যগুলো জ্বলবে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৪। গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে কোন বর্তনী সুবিধাজনক?
ক) শ্রেণি সংযোগ খ) সমান্তরাল গ) মিশ্র
ঘ) শ্রেণিসংযোগ ও সমান্তরাল উভয়টিই
২৫। অ্যামিটার ব্যবহার করা হয়—
(i) বর্তণীর তড়িত্ প্রবাহ পরিমাপের জন্য
(ii) বর্তণীতে শ্রেণি সংযোগে
(iii) বর্তণীতে সমান্তরাল সংযোগ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৬। তড়িত্ বর্তণীতে ভোল্টমিটার ব্যবহার করা হয়—
(i) সমান্তরাল বর্তণীতে
(ii) বর্তণীর যেকোন দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয়ে
(iii) বর্তণীর তড়িত্ প্রবাহ নির্ণয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৭। বোল্টমিটারের ধনাত্মক প্রান্ত সাধারণত কোন রঙের থাকে?
ক) লাল খ) কালো গ) নীল ঘ) সবুজ
২৮। একটি চলকুন্ডলি জাতীয় গ্যালভানো মিটার থাকে—
(i) অ্যামিটারে (ii) থার্মোমিটারে
(iii) ভোল্টমিটারে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii
২৯। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বর্তণীতে কি বিশেষ ব্যবস্থা নেয়া হয়?
ক) ট্রান্সফরমার ব্যবহার করা হয়
খ) ফিউজ তার ব্যবহার করা হয়
গ) রোধ ব্যবহার করা হয়
ঘ) ক্যাপামিটার ব্যবহার করা হয়।
৩০। ১০ অ্যাম্পিয়ার ফিউজ তারের অর্থ হচ্ছে—
ক) ১০ অ্যাম্পিয়ারের বেশি বিদ্যুত্ প্রবাহিত হলে এটি গলে যাবে
খ) ১০ অ্যাম্পিয়ারের কম বিদ্যুত্ প্রবাহিত হলে এটি গলে যাবে
গ) ১০ অ্যাম্পিয়ার বিদ্যুত্ প্রবাহিত হলে এটি গলে যাবে
ঘ) খ ও গ উভয়ই
