ইয়েমেনে ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

আপডেট : ৩১ আগস্ট ২০১৩, ২১:৫১
ইয়েমেনে ড্রোন হামলায় এক আল-কায়েদা নেতা নিহত হয়েছে। শুক্রবার ভোরে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আল-কায়েদা নেতা ছাড়াও আরো দুইব্যক্তি নিহত হয়েছে। সূত্র জানায়, ওইদিন ভোরের দিকে দক্ষিণাঞ্চলীয় বায়দা প্রদেশের মানাশেহ গ্রামে ড্রোন হামলা চালানো হয়। আর এ হামলার লক্ষ্যস্থল একটি চলন্ত গাড়ি। সেখানে ড্রোন থেকে হামলা চালানো হলে আল-কায়েদার ওই নেতা নিহত হয়। তার নাম কাইদ আল-দাহাব।