ঢাকা বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ভ্যানচালক শফিক ও পথচারী সোহেল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। পুলিশ গাড়ির চালককে আটক করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের ফুটপাতে উঠে গেলে বৈদ্যুত্যিক খুঁটির সাথে ধাক্কা খায়। এর আগে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয় গাড়িটি। এতে ভ্যানচালক ও পথচারী আহত হয়। প্রক্টর জানান, গাড়িটির চালক অসুস্থ নয়তো নেশাগ্রস্ত ছিলেন। তিনি বলেন, গাড়ির চালক তারেকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়সহ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
