বাংলা
১.বাংলা উপন্যাসের জনক হিসেবে সর্বজন স্বীকৃত সাহিত্যিক কে?
ক. শরচত্চন্দ্র চট্টোপাধ্যায়
খ. সুনীল গঙ্গোপাধ্যায়
গ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন?
ক. ভারতী (১৮৭৭)
খ. বঙ্গদর্শন (১৮৭২)
গ. সুধাকর (১৮৮৯)
ঘ. সাধনা (১৮৯১)
৩.বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বাক্য কোনটি?
ক. আমি তোমাকে ভালবাসি। খ. পথিক তুমি পথ হারাইয়াছ!
গ. মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে। ঘ. বউ কথা কও, বউ কথা কও।
৪. ‘কমলাকান্তের জবানবন্দি’ রচনাটির মূল শিরোনাম কী ছিল?
ক. কমলাকান্তের জোবানবোন্দি খ. কমলাকান্তের দপ্তর
গ. কমলাকান্তের উইল ঘ. কমলাকান্তের জোবানবন্দি
৫. ‘কমলাকান্তের জোবানবন্দি’ প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক.বঙ্গদর্শন খ. ভারতী
গ. দিকদর্শন ঘ. সাধনা
৬. গরুচুরি মামলার ফরিয়াদি ছিল কে?
ক. কমলাকান্ত খ. লেখক নিজেই
গ.প্রসন্ন গোয়ালিনী ঘ. চাপরাশি
৭. কমলাকান্তের নেশা ছিল কী?
ক. মদ-এর নেশা খ. জুয়ার নেশা
গ. নস্যির নেশা ঘ.আফিং-এর নেশা
৮. লেখক কোথায় কমলাকান্তকে তামাক টানিতে দেখলেন?
ক.গাছতলায় খ. এজলাসে
গ. সাক্ষীর কাটারায়
ঘ. নসীবাবুর নিকটে
৯. হাকিম কোথায় বিরাজ করিতেছিলেন?
ক. এজলাসের উপর
খ. সাক্ষীর কাটারায়
গ.মার্চানের উপর
ঘ. আদালতের বাহিরে
১০.‘বঙ্গভাষা’ কবিতায় ‘পরদেশে’ বলতে বোঝানো হয়েছে —
ক. ফ্রান্সকেখ. ইউরোপকে
গ. বিদেশকে
ঘ. বিদেশের সাহিত্যক্ষেত্রকে
১১.‘বঙ্গভাষা’ কবিতাটির প্রাথমিক নাম:
ক. কবি ও মাতৃভাষা
খ. কবি এবং মাতৃভাষা
গ. বাংলা ভাষা ঘ. কবি-মাতৃভাষা
১২.মধুসূদন কাকে জানান যে তিনি বাংলা ভাষায় সনেট রচনা করতে শুরু করেছেন
ক. রামনারায়ণ বসুকে
খ. রাজনারায়ণ বসুকে
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঘ. রাম নারায়ণ বসুকে
১৩. ‘বঙ্গভাষা’ কবিতায় কোন কবির সনেট লেখার ঢঙকে অনুসরণ করা হয়েছে?
ক. পেত্রার্ক খ. ডিমেলোসেভিচ্
গ. শেক্সপীয়র গ.উপরিউক্ত প্রত্যেকের
১৪.‘বঙ্গভাষা’ কবিতাটির চরণ গুলোর অন্তমিল :
ক. কখ কখ, গঘ গঘ, ঘগ ঘগ, ঙঙ খ. কখ কখ, খক খক, গঘ ঘগ, ঙঙ
গ. কখ কখ, কখ খক, গঘ গঘ, ঙঙ ঘ. কখ কখ, খক কখ, গঘ খগ, ঙঙ
১৫.‘বঙ্গভাষা’ সনেটটি রচিত হয়—
ক. ১৮৫৮ খ. ১৮৫৭
গ. ১৮৫৯ ঘ. ১৮৬০
১৬.‘বঙ্গভাষা’ সনেটটি কোন ছন্দে রচিত?
ক. অক্ষর বৃত্ত খ. মাত্রাবৃত্ত
গ. মুক্তক অক্ষরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
১৭. আধুনিক বাংলা কবিতার জনক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. ঈশ্বরচন্দ্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. অমিয় চক্রবর্তী
১৮.মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
ক. ১৮৪২ খ্রিস্টাব্দে খ. ১৮৪৩ খ্রিস্টাব্দে
গ. ১৮৪৪ খ্রিস্টাব্দে
ঘ. ১৮৪৫ খ্রিস্টাব্দে
১৯.মাইকেল মধুসূদন দত্তের অমর সৃষ্টি -
ক. সনেট খ মেঘনাদবধ কাব্য
গ. কৃষ্ণকুমারী ঘ. শর্মিষ্ঠা
২০. কবি মাইকেল মধুসূদন দত্তকে ভিখারি বলেছে —
ক. জনগণ খ. বিদেশীরা
গ. কুললক্ষ্মী ঘ. বন্ধুরা
