প্রিয় অষ্টম শ্রেণির বন্ধুরা, জেএসসি. পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা প্রথমপত্রের ‘নদীর স্বপ্ন’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নের নমুনা দেয়া হলো। প্রশ্নগুলোর ধারা অনুসারে প্রস্তুতি নিলে আশা করি জে.এস.সি.পরীক্ষায় অনেক অনেক ভালো করবে।
১৬.‘নদীর স্বপ্ন’ কবিতায় কয়টি রঙের পালের কথা উল্লেখ করা হয়েছে?
ক.২টি খ.৩টি গ.৪টি ঘ.৫টি
১৭.কানাই নৌকায় শুয়ে শুয়ে দেখে-
i. নীল আকাশ ii. নদীর স্রোত iii. উড়ন্ত পাখি
নিচের কোনটি সঠিক?
ক. i খ i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮.‘পৃথিবীর সব নীল রং বুঝি সেখানে করেছে জড়ো’- চরণটিতে প্রকাশ পেয়েছে-
i. কিশোর মনের আবেগ ii. প্রকৃতির সৌন্দর্য
iii. নীল রঙের মাহাত্ম্য
নিচের কোনটি সঠিক?
ক i খ i ও ii গ i ও iii ঘ i, ii ও iii
১৯.‘উঁচু থেকে ওরা কি দেখতে পায় মোরে আর ছোকানুরে? ওরা কারা?
ক.পাখিরা খ. মেঘেরা গ.তারারা ঘ.পাহাড়েরা
২০.তুমি খুব ভালো মাঝি- কানাইয়ের এই উক্তির কারণ কী?
ক.মাঝি ওকে নৌকায় তুলেছে বলে
খ.মাঝি নৌকার ভাড়া নেয় নি বলে
গ.মাঝি ইলিশ কিনেছে বলে
ঘ.মাঝি ছোকানুকে দেখে রেখেছে বলে
২১.কানাই কল্পনার ছোকানুকে কী ভেবেছিল?
ক.পদ্মার রানি খ.আকাশের রানি
গ. নৌকার রানি ঘ. দেশের রানি
২২.খাওয়া হলো শেষ, আবার চলছি- এর পরের চরণ কোনটি?
ক.দুলছে ছোট্ট নাও খ লাল পাল তুলে দাও
গ.এবার নামাও পাল ঘ গল্প বলবে মাঝি
২৩.‘নদীর স্বপ্ন’ কবিতায় কাকে আকাশের মুখে তিল হিসেবে কল্পনা করা হয়েছে?
ক.তারাকে খ.চাঁদকে
গ.খণ্ড মেঘকে ঘ. ছোট পাখিকে
২৪.কানাই কখন মাঝিকে পাল নামাতে বলেছে?
ক.দুপুরে খ বিকালে
গ.সন্ধ্যায় ঘ রাতে
২৫.মাঝি গান ধরলে তাল দেবে কে?
ক. কানাই খ.জলের শব্দ গ.ছোকানু ঘ.নরম হাওয়া
২৬.গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে কে?
ক.ছোকানু খ.কানাই গ.মা ঘ.দিদি
২৭.কানাই ঘুমিয়ে পড়ায় আগে ঘুমন্ত ছোট বোনকে দেখে রাখার জন্য অনুরোধ করে কেন?
ক. ছোকানু ভীতু তাই খ. ছোকানু একা তাই
গ. ছোকানু ছোট তাই ঘ. ছোকানু চলে যাবে তাই
২৮.কানাই মাঝিকে কখন ঘুম ভাঙানোর কথা বলেছে?
ক ছোকানুর ঘুম ভাঙলে খ ঝড় এলে
গ সূর্য উঠলে ঘ রান্না শেষ হলে
২৯.নিচের যে চরণে কানাইয়ের মনের গভীর স্বপ্ন প্রকাশ পায় তা হলো-
i. অনেক রঙের পাল আছে, মাঝি? বেগুনি, বাদামি, লাল?
ii. পায়ে পড়ি, মাঝি সাথে নিয়ে চলো, মোরে আর ছোকানুরে
iii. ছোকানুরে তুই আকাশের রানি, আমি পদ্মার রাজা
নিচের কোনটি সঠিক?
ক i খ i,ii গ.i ও iii ঘ. i, ii ও iii
উত্তরমালা: ১৬.গ, ১৭.খ, ১৮.খ, ১৯.ক, ২০.গ, ২১.খ, ২২.ক, ২৩.ঘ, ২৪.গ, ২৫.খ, ২৬.ক, ২৭.ক, ২৮.খ, ২৯.গ,
