সরকারি সুফিয়া মহিলা কলেজে প্রভাষকের ৮ পদ শূন্য

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৬
মাদারীপুরের সরকারি সুফিয়া মহিলা কলেজে প্রভাষকের ৮টি পদ বর্তমানে শূন্য। পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কলেজটিকে ১৯৯৭ সালে জাতীয়করণ করা হয়। কলেজটিতে ৭শ’ ছাত্রী লেখাপড়া করে আসছে। সরকারি এ কলেজটিতে বর্তমানে ইংরেজি, গণিত, অর্থনীতি, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, সমাজকর্ম ও ইসলামি শিক্ষা বিভাগে একজন করে প্রভাষকের ৮টি পদ শূন্য রয়েছে।