কামরুল ইসলাম দিপু, প্রভাষক
গ্রীনফিল্ড কলেজ ,ঢাকা
অধ্যায়ঃ ১ থেকে
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। ব্যবসায় কী?
উত্তরঃ বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
প্রশ্ন ২। ব্যবসায়ের গুরুত্বপূর্ণ দিক কোনটি?
উত্তরঃ ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা।
প্রশ্ন ৩। ব্যবসায়ের উত্পত্তির মূলে কী ছিল?
উত্তরঃ ব্যবসায়ের উত্পত্তির মূলে ছিল মানুষের অভাববোধ।
প্রশ্ন ৪। কীভাবে ব্যবসায়ের উদ্ভব হয়?
উত্তরঃ অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে ব্যবসায়ের উদ্ভব হয়।
প্রশ্ন ৫। বিউটি পার্লার কোন ধরনের ব্যবসায়?
উত্তরঃ বিউটি পার্লার একটি সেবাধর্মী ব্যবসায় প্রতিষ্ঠান।
প্রশ্ন ৬। কীভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তে থাকে?
উত্তরঃ মানুষের চাহিদা বাড়ার সাথে সাথে দিন দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতা বাড়তে থাকে।
প্রশ্ন ৭। দ্রব্য বিনিময়ের অসুবিধা দূরীকরণে কিসের প্রচলন হয়?
উত্তরঃ দ্রব্য বিনিময়ের অসুবিধা দূরীকরণের লক্ষ্যে স্বর্ণ-রোপ্যের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজি মুদ্রার প্রচলন ঘটে।
প্রশ্ন ৮। ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
উত্তরঃ ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়; যেমন- প্রচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ।
প্রশ্ন ৯।মোবাইল ব্যাংকিং কোন যুগের নিদর্শন?
উত্তরঃ মোবাইল ব্যাংকিং ব্যবসায়ের আধুনিক যুগের নিদর্শন।
প্রশ্ন ১০। শামুক, ও কড়ি ব্যবহার ব্যবসায়ের কোন যুগের নিদর্শন?
উত্তরঃ শামুক, ও কড়ি ব্যবহার ব্যবসায়ের মধ্যযুগের নিদর্শন।
প্রশ্ন ১১।শিল্প বিপ্লব ব্যবসায়ের কোন যুগের ফসল?
উত্তরঃ শিল্প বিপ্লব ব্যবসায়ের আধুনিক যুগের ফসল।
প্রশ্ন ১২।আধুনিক ব্যবসায়কে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ আধুনিক ব্যবসায়কে প্রধানত তিনভাগে ভাগ করা যায়; যেমন-শিল্প, বাণিজ্য ও,সেবা।
প্রশ্ন ১৩।শিল্প কী?
উত্তরঃ শিল্প হল উত্পাদনের বাহন।
প্রশ্ন ১৪। বাণিজ্য কাকে বলে?
উত্তরঃ ব্যবসায়ের বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো জিজ্ঞাসা, পরামর্শ,মতামত জানাতে ফোন করুন
০১৭১৪৭০৫৭২৭ অথবা ইমেইল
[email protected]
