জানার কর্নার

ইউরোপে পড়তে পারেন লন্ডন স্কুল অফ কমার্সে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৩, ২০:০২
খোদ ইউরোপ, আমেরিকায়ও ভালো মানের কলেজ-বিশ্ববিদ্যালয় যেমন রয়েছে, তেমনি আছে মধ্যম ও নিম্ন মানের এবং সাইনবোর্ডসর্বস্ব বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফলে বৃটেন আমেরিকা যেখানেই পড়তে যাই এবং পড়াশুনাটাই যদি মূখ্য হয়, তাহলে আগে ভালোভাবে খোঁজ নিতে হবে মানসম্পন্ন প্রতিষ্ঠান সম্পর্কে। ভালো মানের প্রতিষ্ঠানে ভর্তি হলে উন্নত লেখা পড়ার পাশাপাশি প্রবেশাধিকার ও সহজ হয়। কেউ চাইলে সরাসরি বৃটিশ কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে গেলেই এসবের বিস্তারিত তথ্য জানতে পারবে। এর পরও যেন শেষ হয় না, চাই আরো তথ্য। ফেইসবুক, ওয়েব সাইট ইত্যাদির পাশাপাশি আমরাও ইউরোপের নাম করা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি। এই পর্বে থাকছে লন্ডনের ঐতিহ্যবাহী হাইলি ট্রাস্টেড কলেজ- লন্ডন স্কুল অফ কমার্স (LSC) সম্পর্কে। এমবিএ, ফাইনান্স, মার্েকটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস-এ বিশেষায়িত ও খ্যাতিমান প্রতিষ্ঠান এই ‘এলএসসি। বিশ্বের ১০০ টি দেশের ১০০০ শিক্ষার্থী এখানে লেখাপড়া করছে। লন্ডনে এলএসসি-ই প্রথম কলেজ যা ইউকে’র বর্ডার এ্যাজেন্সি কর্তৃক হাইলি ট্রাস্টেড স্পন্সর স্ট্যাটাস অর্জন করে এবং টায়ার ফোর স্টুডেন্ট ভিসার আওতাভুক্ত হয়। একই সাথে এলএসসি পূর্ণাঙ্গ ভাবে ‘এক্রিডিটেশন সার্ভিস ফর ইন্টারন্যাশনাল কলেজেস’ (ASIC) অনুমোদিত এবং ‘এডুকেশন ইউকে’ এর সদস্য। অন্যদিকে এটি ইনফরমেশন কম্যুনিকেশন টেকনোলজি (ICT) ক্যাটাগরিতে ইনিশিয়েটিভ অফ দ্যা ইয়ার ভূষিত কলেজ। পাশাপাশি এই কলেজ ‘দ্যা (টাইমস্ হায়ার এডুকেশন) লিডারশিপ এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড’ এর জন্য একাধিকবার মনোনীত হয়। এলএসসি গ্রুপ পরিচালিত এই কলেজ এলএসসি সেইন্ট পিরান্স স্কুল (জিবি) লিঃ এর একটি ডিভিশন এবং লন্ডনের জগত্ বিখ্যাত ইউনিভার্সিটি- কার্ডিফ মেট্রোপলিটনের একটি এ্যাসোসিয়েট কলেজ। এর এমবিএস ও এমএসসি এর মত ফার্স্ট ট্রাক কোর্সগুলো যেমনি সমসাময়িক, তেমনি কস্ট ইফেকটিভ এবং আছে এক্রিডিটেড কোয়ালিফিকেশনস্। এক কথায় গ্লোবালি রিকগনাইজড্ ব্রিটিশ ডিগ্রী এবং যার অ্যওয়ার্ডিং বডি কার্ডিফ মেট্রোপলিটন ইউনিভার্সিটি। বিশেষকরে এলএসসি সেইসব পার্টনার বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে পরিচালিত, যারা ইউরোপের সর্ববৃহত্ এমবিএ প্রোভাইডার। এদের একাডেমিক কোর্সগুলো হচ্ছে; এমবিএ, বিএ (অনার্স) বিজনেস স্ট্যাডিজ, এমএসসি- ইনফরমেশন টেকনোলজি, এমএসসি- ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, এমএসসি- ইন্টারন্যাশনাল ট্যুরিজম ম্যানেজমেন্ট, বিএসসি (অনার্স) কম্পিউটিং এবং পিএইচডি/প্রফেশনাল ডক্টরেট। এসব কোর্সের মেয়াদ ০১ থেকে ০৩ বছর। এলএসসিতে ভর্তি তথা ভিসা প্রসেসিং বিষয়ে বাংলাদেশে কাজ করছে গুলশান সার্কেল টু তে অবস্থিত কনসালটেন্সি ফার্ম- ওভারসিজ স্ট্যাডি কাউন্সিলিং লিঃ। এদের সাথে ৯৮৮৮৭৩৫ ও ০১৯১৪২৪৩০৫১-৬০ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। তবে স্টুডেন্ট চাইতো নিজেও অনলাইন ও ওয়েব সাইটের সহায়তায় কাজটি সম্পন্ন করতে পারেন। এ জন্য সার্চ করতে পারেন এলএসসি’র www.lsclondon.co.uk এ্যাড্রেসে অথবা মেইল করতে পারেন [email protected].