লেনোভো ইয়োগা ল্যাপটপ
গ্লোবাল ব্র্র্যান্ড বাজারে এনেছে লেনোভো ব্র্যান্ডের আইডিয়াপ্যাড ইয়োগা১৩ মডেলের ভাঁজযোগ্য নতুন ল্যাপটপ। এর ১৩.৩” ডিসপ্লেকে ৩৬০-ডিগ্রি ঘুরিয়ে ভাঁজ করে ট্যাবলেট পিসি হিসেবেও ব্যবহার করা যায়। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে চালিত এই ল্যাপটপে রয়েছে ১.৮ গিগাহার্জ ৩য় প্রজন্মের কোরআই৫ প্রসেসর, ৪জিবি র্যাম, এইচডি ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট।, বিল্ট-ইন ইন্টেল গ্রাফিক্স, এইচডি অডিও, স্টেরিও স্পিকার প্রভৃতি। মূল্য ১,১২,৫০০/- টাকা। ফোন :০১৯৭৩২৫৭৯২৫, ৯১৮৩২৯১।
0000
ম্যাক্সেল ব্লুরে ডিস্ক ড্রাইভ
ইউনিক বিজনেস সিস্টেমস বাজারে এনেছে ম্যাক্সেল ব্র্যান্ডের ব্লুরে ডিস্ক ড্রাইভ। ১০০ জিবি ক্ষমতাসম্পন্ন সম্পূর্ণ বিডিএক্সএল ডিস্ক এটি। ফলে খুব সহজেই একটি ব্লুরে ডিস্কের মাধ্যমে বিপুল পরিমাণে তথ্য সংরক্ষণ করা যায়। এর বিক্রয়মূল্য ৯,৫০০ টাকা। ফোন :০১৭৫৫৫৭৯৭৭৯।
0000
জেরক্স মাল্টিফাংশনাল প্রিন্টার
আইওই বাংলাদেশ বাজারে এনেছে জেরক্স ব্র্যান্ডের ওয়ার্কসেন্টার ৩০৪৫এনআই মডেলের মাল্টিফাংশনাল প্রিন্টার। এর মাধ্যমে প্রিন্ট ছাড়াও ফটোকপি, স্ক্যান, ইমেইল ও ফ্যাক্স করা যায়। ওয়াই-ফাই ও নেটওয়ার্কিং সুবিধাসহ মাল্টিফাংশনাল প্রিন্টারটি মিনিটে ২৪ পাতা এ৪ সাইজ প্রিন্ট করতে পারে। রয়েছে কালার স্ক্যান, ওয়ান টাচ ফ্যাক্স ও সার্ভার ইমেইলিং সুবিধা। মূল্য ২৯,০০০ টাকা। ফোন :০১৯১৭৭৩৩৫২৩।
