প্রসঙ্গ:দ্বাদশ শ্রেণির রসায়ন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৮
প্রিয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষা দিয়েছ বা সামনেই প্রাক-নির্বাচনী পরীক্ষা । তোমরা মাধ্যমিক পরীক্ষায় যেভাবে প্রস্তুতি নিয়েছিলে ঠিক একইভাবে প্রস্তুতি নিবে বলে আশা করছি। প্রথমেই মনে রাখবে সৃজনশীল কোন বিশেষ শ্রেণির বা বিষয়ের হয় না। সৃজনশীল হল একটা পদ্ধতি; যেখানে বিভিন্ন স্তরের প্রশ্নের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর চিন্তা করার দক্ষতার যাচাই করা হয়; মনে রাখবে মুখস্ত করার যোগ্যতা নয়। অন্যভাবে বলা যায় শিক্ষাক্রমের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এক সেট প্রশ্ন তৈরি করা হবে যা দ্বারা বিভিন্ন স্তরের (A+/A/A-/B) শিক্ষার্থীদের পৃথক করা যাবে। প্রশ্নের দ্বারা তুমি কত গভীরভাবে ভাবতে পারো তার পরীক্ষা তোমাকে দিতে হবে। পরীক্ষার হলে সম্পূর্ণ নতুন একটি ঘটনা বা পরিস্থিতিতে নতুনভাবে তোমাকে ব্যাখ্যা করতে হবে ফলে নোট বা গাইড নির্ভরশীল হয়ে পড়লেই বিপদ। মনে রাখবে সৃজনশীল অর্থ যেহেতু কিছু সৃষ্টি সেহেতু তোমাকে পরীক্ষায় নতুন কিছুতো লিখতেই হবে। তোমাদের মুখস্তকে আমরা নিরূত্সাহিত করতে চাই পক্ষান্তরে প্রতিটি বিষয়েরই নির্জাস/রস তুমি আস্বাদন কর। বইয়ের প্রতিটি বিষয়ই তোমাকে জানতে হবে। বেছে বেছে পড়া যাবে না। বইয়ের প্রতিটি বিষয়ই সমভাবে গুরুত্ব দিয়ে খুঁটে খুঁটে পড়তে হবে। মনে রাখবে পাঠ্যবইয়ে এমন কোন বিষয় নেই যা গুরুত্বপূর্ণ নয় এবং চিন্তা করা ছাড়া কোন বিকল্প নেই। বইয়ের সকল বিষয়ের কারণ, কেন এবং কিভাবে (why/how) এই বিষয়গুলো তোমাকে খুঁজতে হবে। কোন কিছু শুধু দেখা বা মূখস্ত নয় অনুধাবন করতে হবে। একটা উদাহরণ দেখ। দ্বাদশ শ্রেণির ছাত্রী রাই রসায়ন পরীক্ষাগারে X নামক জৈব যৌগটিকে মৃদু জারণ করে দুই কার্বন বিশিষ্ট যৌগ Y উত্পন্ন করলো; যেখানে 54.54% কার্বন এবং 9.09% হাইড্রোজেন বিদ্যমান। রাই Y কে পুনরায় তীব্র জারণ করে Z উত্পন্ন করলো। পরীক্ষা করে দেখা গেল X ও Z উভয়ের শেষ প্রান্তে OH গ্রুপ বিদ্যমান তবে NaOH এর সাথে X কোন বিক্রিয়া না করলেও Z বিক্রিয়া করে। ক.অ্যারোমেটিক যৌগের আধুনিক সংজ্ঞা দাও। ১ খ.অ্যালডিহাইড মূলকটিকে মেটা নির্দেশক বলা হয় কেন? ব্যাখ্যা কর। ২ গ.উদ্দীপকের Y যৌগের কিটো মূলককে X এর মিথিলিন মূলকে রূপান্তর কোন বিক্রিয়া নামে পরিচিত?-বিক্রিয়াসহ ব্যাখ্যা কর। ৩ ঘ.X ও Z উদ্দীপকের ক্ষারের সাথে বিক্রিয়ায় ভিন্নধর্মী আচরনের যৌক্তিক কারণব্যাখ্যা কর। ৪ এই উদ্দীপকের উত্তর আগামীকাল