সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে নরসিংদী প্রেসক্লাবের সামনে শনিবার সকালে মানববন্ধন করে উপজেলা বিএনপি। শত শত লোকের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহালম সরকার, যুবদল নেতা শামীম সরকার ও দিদারুল ইসলাম, নিহত দেলুর পিতা সানাউল্লাহ মিয়া ও দেলুর অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম।
