মাইক্রোসফট এবং প্রিমিয়ার ব্যাংকের মাঝে এন্টারপ্রাইজ চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৪
সম্প্রতি মাইক্রোসফটের সাথে এন্টারপ্রাইজ চুক্তি স্বাক্ষর করেছে প্রিমিয়ার ব্যাংক। টেকওয়ান গ্লোবাল মাইক্রোসফটের LAR (লার্জ অ্যাকাউন্ট রিসেলার) হিসেবে বিভিন্ন ধরনের মাইক্রোসফট প্রযুক্তির শিক্ষা ও সফটওয়্যার স্থাপন করবে। প্রিমিয়ার ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল এবং মাইক্রোসফট বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসনায়েক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংক, মাইক্রোসফট বাংলাদেশ এবং টেকওয়ান গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় মাইক্রোসফট প্রিমিয়ার ব্যাংককে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সার্ভার সফটওয়্যার সরবরাহ করবে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক তাদের নেটওয়ার্ক, অফিসের কর্মদক্ষতা, আইডেন্টিটি, ভার্চুয়াল সিস্টেম ব্যবহারের মাধ্যমে আধুনিক তথ্য আদান-প্রদান ও উন্নত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবে এবং এর তথ্য নিরাপত্তা ও প্রকল্প ব্যবস্থাপনা কার্যক্রম আরও ভালোভাবে করতে পারবে। প্রিমিয়ার ব্যাংক বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার এবং এসকিউএল সার্ভার ডাটাবেজ ব্যবহার করবে।