বঙ্গবন্ধু মেডিক্যাল ভার্সিটি

নবনির্বাচিত ডিনদের দায়িত্ব গ্রহণ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ডিনগণ মঙ্গলবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা হলেন- মেডিসিন অনুষদে অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদে অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদে অধ্যাপক এম ইকবাল আর্সলান, ডেন্টাল অনুষদে অধ্যাপক মো. আলী আসগর মোড়ল। এরমধ্যে ডেন্টাল অনুষদে অধ্যাপক মো. আলী আসগর মোড়ল প্রথমবারের মতো এবং অন্য ডিনগণ পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন। ডিনদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. সায়েদুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি