বুয়েটে কিউবির বেজ স্টেশন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৮
সম্প্রতি বুয়েটের চিফ ইঞ্জিনিয়ার্স অফিসে কিউবি এবং বুয়েটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ইতোমধ্যে কিউবি বুয়েটে একটি বেজ স্টেশন স্থাপন করেছে, যা বুয়েটের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের জন্য কিউবির নেটওয়ার্ক বিস্তৃতি নিশ্চিত করেছে। বিটিএসের পাশাপাশি কিউবি বুয়েটের সকল ডিন, হেড অফ ডিপার্টমেন্ট, ডিরেক্টর অফ ইনস্টিটিউট, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, রেজিস্ট্রার অফিস এবং ভাইস চ্যান্সেলরের অফিসে ব্রডব্যান্ড কানেকশন প্রদান করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিউবির পক্ষ থেকে সিইও ডিএস ফয়সাল হায়দার, সিটিও মো. শফিকুল ইসলাম, হেড অব রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক আদনান ইমতিয়াজ হালিম, হেড অব কর্পোরেট অ্যান্ড স্ট্র্যাটেজিক সেলস মো. মেস্বাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বুয়েটের পক্ষ থেকে কম্পট্রলার মো. জসীমউদ্দিন আকন্দ, এবং অফিশিয়াল অব চিফ ইঞ্জিনিয়ার্স অফিসের চিফ ইঞ্জিনিয়ার এমএম আব্দুল আলিম উপস্থিত ছিলেন।