তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভ চলছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০১
তুরস্কে ৩ দিন ধরে সরকার-বিরোধী বিক্ষোভ চলছে। নতুন করে শুরু হওয়া বিক্ষোভ সামাল দিতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। আন্দোলনের দ্বিতীয় দিনে কাদিকয় জেলায় প্রায় ৩ হাজার মানুষ বিক্ষোভ করে। তারা মিছিল নিয়ে ক্ষমতাসীন একেপি দলের অফিসের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। কয়েকঘন্টা গোলযোগ চলে। পুলিশ এসময় অনেক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে। আংকারা ও দক্ষিণের শহর আন্তাকিয়াতেও বিক্ষোভকারীদের বাধা দিয়েছে পুলিশ। গত সোমবার আন্তাকিয়াতে অহমেদ আতাকান নামে এক বিক্ষোভকারী নিহত হয়। তার মৃত্যুর পর ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী এরদোয়ান বিরোধী আন্দোলনে এপর্যন্ত ৬ জন নিহত হল। গত জুনে এরদোয়ান সরকারের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ শুরু হয়।