আইইউপিএস অ্যাওয়ার্ড লাভ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
নোয়াখালী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. উজিরে আজম খান, সম্প্রতি ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ফিজিওলোজিক্যাল সাইন্সেসের (আইইউপিএস) ৩৭তম কংগ্রেসে অংশগ্রহণ করে এডুকেশন এন্ড টিচিং থিমে পোস্ট গ্রাজুয়েট ক্যাটাগরিতে রানার আপ অ্যাওয়ার্ড লাভ করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ২,২০০ প্রথিতযশা চিকিত্সা বিজ্ঞানী তাদের গবেষণাপত্র উক্ত সম্মেলনে উপস্থাপন করেন। ডা. মো. উজিরে আজম খান ঝালকাঠী জেলার রাজাপুর থানাধীন পূর্ব ফুলহার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মো. মফিজউদ্দিন খান ও ফাতেমাতুজ জোহরার কনিষ্ঠ পুত্র। -প্রেস বিজ্ঞপ্তি