জেনে নিন : ক্যান্ডি ক্র্যাশ সাগা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৭
অ্যান্ড্রয়েড ডিভাইসের অন্যতম একটি প্রধান ব্যবহার হচ্ছে গেম। অ্যান্ড্রয়েড ব্যবহার করেন এবং তাতে গেম খেলেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অ্যান্ড্রয়েডের জন্য জনপ্রিয় অনেক গেমই পাওয়া যায় বিনামূল্যে। তবে এর মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় গেমের নাম নিলে বলতে হবে ক্যান্ডি ক্র্যাশ সাগা’র কথা। ২২ লক্ষেরও বেশি গেমারদের ভোটে এই গেমের বর্তমান রেটিং ৫-এর মধ্যে ৪.৪। অসম্ভব জনপ্রিয় এই গেমটি পাবেন গুগল প্লে স্টোরে অথবা ভিজিট করতে পারনে http://goo.gl/rh471 সংক্ষিপ্ত ইউআরএল।