এলজি বর্গাকৃতি এলসিডি মনিটর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৩৯
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজি ব্র্যান্ডের এল১৭৪২এসই মডেলের এলসিডি মনিটর। ১৭” বর্গাকৃতির এই মনিটরে ব্যবহূত হয়েছে ফ্ল্যাটরন এফ-ইঞ্জিন প্রযুক্তি। মনিটরটির ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৮০০০:১, রেজ্যুলেশন ১২৮০ বাই ১০২৪, রেসপন্স টাইম ৫ মিলিসেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৫০ ডিগ্রি। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। এর মূল্য ৮,৮০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯২২, ৯১৮৩২৯১।