ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর যৌথ আয়োজনে আগামী ৮ থেকে ১১ নভেম্বর ঢাকার রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি)-এর ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাবে (ইআরসি) ডোমেইন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনস (ডিএনএসসেক) ও নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ক ৪ দিনের টিউটোরিয়াল ও কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিএনএসসেক টিউটোরিয়ালের রেজিস্ট্রেশন ফি ৩,৭০০ টাকা, তবে ইন্টারনেট সোসাইটি ও এপনিকের সদস্যদের জন্য ফি ২,৫০০ টাকা। অন্যদিকে ইন্টারনেট সিকিউরিটি কর্মশালার রেজিস্ট্রেশন ফি ১৪,৭০০ টাকা, তবে ইন্টারনেট সোসাইটি ও এপনিকের সদস্যদের জন্য ফি ৯,৮০০ টাকা। ফোন :০১৬১২৬৫৩৩৭৪।
