রাজধানীর নটর ডেম কলেজে বিজ্ঞান উত্সব শুরু হয়েছে। গতকাল শনিবার কলেজের ভাইস-প্রিন্সিপাল ফাদার বকুল এস রোজারিও উত্সবের উদ্বোধন করেন। এ সময় কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি সুকান্ত কুমার সরকারসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানভিত্তিক চেতনা গড়ে তোলার লক্ষ্যে কলেজের বিজ্ঞান ক্লাব উত্সবটির আয়োজন করেছে। দেশের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫শ’ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে।
সপ্তাহব্যাপী উত্সবের প্রথম দিন আয়োজনের মধ্যে ছিল- সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, অলিম্পিয়াড, সুডোকু, আইকিউ টেস্ট। এছাড়া আগামী ২৬, ২৭, ২৮ সেপ্টেম্বর যথাক্রমে দেয়াল পত্রিকা, ডিজিটাল পোস্টার, বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী ও মূল্যায়ন করা হবে। উত্সবের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, সময় টেলিভিশন এবং রেডিও ফুর্তি।
