কাওরান বাজারে গার্মেন্টস ভাংচুর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
রাজধানীর কাওরান বাজারের পূর্ণিমা সিনেমা হলের পাশের একটি গার্মেন্টেসে ভাংচুর চালিয়েছে বহিরাগত শ্রমিকরা। গতকাল শনিবার দুপুরে এইচআরভি অ্যাপেয়ারেন্স লিমিটেডে এই ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিকদের মহাসমাবেশে যাচ্ছিলেন কাওরান বাজারের গার্মেন্টেসের কর্মীরা; কিন্তু ঐ সময় মোহাম্মদী গ্রুপের এইচআরভি অ্যাপেয়ারেন্সে কার্যক্রম অব্যাহত থাকায় বহিরাগত শ্রমিকরা ভাংচুর চালায়।