অষ্টম অধ্যায়
প্রশ্ন ১ নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
সোবহান সাহেবের ১টি পাঁচ তলা বাড়ি রয়েছে্ তিনি ব্যবসায়ের উদ্দেশ্যে হংকং যান। ব্যবসার অবস্থা ভালো দেখে তিনি ওখানে বসবাস শুরু করেন, সাথে পরিবারও নিয়ে যান। ফলে তার ঢাকার বাড়িটি পড়ে থাকে। এ অবস্থায় তিনি বাড়ির ভাড়া আদায়ের কাজ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাইম ব্যাংকে দিয়ে যান।
ক. ব্যাংক শব্দের অর্থ কী? ১
খ. “দ্রব্যের বিনিময়ে দ্রব্য” ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের ব্যক্তির বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কোন প্রতিষ্ঠানের উপর দেওয়া হয়েছে এবং কেন। ৩
ঘ. সোবহান সাহেবের দৈননিন্দন জীবনে ব্যাংক কী ধরনের ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা কর। ৪
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. জ্ঞানমূলক
ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ কোনো বস্তুবিশেষের স্তুপ, কোষাগার, লম্বা টেবিল হিসাবে এই শব্দের বিস্তৃত আছে।
খ. অনুধাবনমূলক
মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে।
প্রথমে মানুষের চাহিদা ছিল খুব সীমিত এবং পরস্পরের মাধ্যমে তার প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজের চাহিদা নির্বাহ করতো। এই প্রথাটি বিনিময় প্রথা হিসাবে পরিচিত।
গ. প্রয়োগমূলক
ব্যাংক মুলত একটি আর্থিক প্রতিষ্ঠান । ব্যাংকের কার্য বিস্তৃত। সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এ ব্যাংকের ও ভূমিকা ব্যাপক। কারণ ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে তাদের সম্পদ রক্ষণাবেক্ষণ, উন্নয়ন এবং নিরাপদ রাখতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা যেমন: বাড়ি ভাড়া আদায়, বাড়ি নির্মাণ ইত্যাদি কাজও করে থাকে। এছাড়াও ব্যাংক কোনো প্রতিষ্ঠান চালোনো, শ্রমিকদের মজুরি প্রদান, ব্যবসায়িক লেনদেন করা L/C খোলা, ডি,ডি, টি,টি ইত্যাদি কাজ করে থাকে।তাই বলা যায় সম্পদ ব্যবস্থাপনায় ও ব্যাংক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ঘ. উচ্চতর দক্ষতা
সোবহান সাহেবের জীবনে ব্যাংক পরামর্শক হিসাবে কাজ করছে। উদ্দীপকের সোবহান সাহেব একজন ব্যবসায়ী। তার ঢাকাতে একটি পাঁচ তলা বাড়ি আছে। এছাড়াও হংকং এ তার ব্যবসা আছে। ্ হংকং এর ব্যব্যসা বেশ ভালো হওয়ার কারণে তিনি ঢাকার বাড়িটি দেখাশুনা করতে পারেন না। এ দায়ভার তিনি প্রাইম ব্যাকংকে দেন।
প্রাইম ব্যাংক প্রতি মাসে বাড়ি ভাড়া আদায় করে তার হিসাবে জমা করে। বাড়ি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে তা করে দেন। অর্থাত্ বাড়ির সমস্ত কাজ সোবহান সাহেবের পক্ষ হয়ে প্রাইম ব্যাংক করে দেন। (অর্থাত্ সোবহান সাহেবের দৈনিন্দিন কাজগুলো প্রাইম ব্যাংক করে দেন। কোনো পরার্মশের প্রয়োজন হলে ব্যাংক তা ও করে দেন।
আপনার মতামত জানাতে ফোন করুন০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল
[email protected]
