এএমডি ব্র্যান্ডের পরিবেশক ইউসিসি সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এএমডি ডিলারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করে। অনুষ্ঠানে ইউসিসি দেশব্যাপী নিয়োজিত সাত শতাধিক ডিলারের মধ্যে গত এক বছরের পারফর্ম্যান্সের বিচারে ৫৯ জন ডিলারকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করে। এ উপলক্ষে ঢাকায় এসেছিলেন এএমডি’র কান্ট্রি প্রধান অজয় কোল এবং আঞ্চলিক প্রধান সুবীর মহাপাত্র। অনুষ্ঠানে অতিথিদ্বয় এএমডি প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন। এ সময় তারা রিচল্যান্ড সিরিজের এ৪-৪০০০ মডেলের প্রসেসরের নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ইউসিসির সিইও সারওয়ার মাহমুদ খান তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের বাজারে পণ্যটির সফলতার পেছনের কারিগর হিসাবে ডিলারদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসিসি’র ডিজিএম ও এএমডি’র পণ্য ব্যবস্থাপক আনোয়ারুল কাইয়ুম চৌধুরী রাজু। অনুষ্ঠানের শেষ পর্বে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পাঁচজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক ডিলার উপস্থিত ছিলেন।
