বছরখানেক আগে সারফেস ট্যাবলেট পিসি দিয়ে বাজারে আসলেও তাতে সাফল্য পায়নি মাইক্রোসফট। এবারে সারফেসের আপডেট বাজারে এনেছে এই টেক জায়ান্ট। উচ্চগতির প্রসেসর, আরও বেশি র্যাম, ডিসপ্লে’র উচ্চতর রেজ্যুলেশন আর বেশি রেজ্যুলেশনের ডিসপ্লে দিয়ে নতুন সারফেসগুলো তৈরি করা হয়েছে। সেই সাথে কিছু অ্যাকসেসরিজও এনেছে তারা। দেখা যাক, নতুন সারফেস সাফল্য আনতে পারে কি না মাইক্রোসফটের জন্য।
